স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও সমস্যা সরাসরি শুনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ। একই সঙ্গে বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।আজ শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।কর্মশালায় স্থানীয় পর্যায়ের মানুষ ও সংশ্লিষ্টদের কাছ থেকে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ইউনিয়ন...