সরকারি হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ, উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখিতা এবং চিকিৎসা সরঞ্জাম আমদানিনির্ভরতা কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বিদেশে যান। এতে দেশ থেকে প্রতিবছর ৬ থেকে...