প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের আর যাওয়ার জায়গা থাকে না। অনেকেই বিএনপিকে নিয়ে সমালোচনা করে। বলে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। আসলে এটা বলে জনগণের ভোটের অধিকার অস্বীকার করা হয়।’আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর তৃতীয় পর্ব ‘তিয়াত্তরের নির্বাচন: ভোটচুরির আওয়ামী মডেলের সূচনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, ‘পাকিস্তান আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে শে...