একটি
দ্বীপ। অথচ সেই দ্বীপের
মাটিতেই রয়েছে দুটি স্বাধীন দেশ।
একটি অংশের নাম হাইতি, অন্য
অংশ ডোমিনিকান রিপাবলিক। দুই দেশের আলাদা
সরকার, আলাদা রাজধানী, আলাদা জাতীয় পতাকা। মাঝখানে আন্তর্জাতিক সীমান্ত। ক্যারিবীয় সাগরের এই দ্বীপটির নাম
হিস্পানিওলা।
একই
দ্বীপে থেকেও দুই দেশের ইতিহাস
ও সংস্কৃতিতে বেশ কিছু পার্থক্য
রয়েছে। হাইতির সরকারি ভাষা ফরাসি ও
হাইতিয়ান ক্রেওল। ডোমিনিকান রিপাবলিকের সরকারি ভাষা স্প্যানিশ। হিস্পানিওলার
ইতিহাসে ইউরোপীয় উপনিবেশের অধ্যায় শুরু হয় ১৪৯২
সালে। ওই বছর ক্রিস্...