‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে তার ছবিতে জুতা নিক্ষেপ, গ্রেপ্তারের আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার উদ্বেগ। এমন পরিস্থিতির মধ্যেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন অভিনেতা স্বাধীন খসরু। হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’ চরিত্র নিয়ে বিকাশের একটি বিজ্ঞাপনে অভিনয় করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তিনি। পাঁচ দিন শুটিং শেষে কিছুদিন নুহাশ পল্লীতে কাটিয়ে ২৩ ফেব্রুয়ারি আবার লন্ডনে ফিরে যান এই অভিনেতা।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশে আসা, শুটিং এবং ফির...