স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন— এমন দাবিতে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ কয়েক দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির পুরোনো ভিডিও।কী দাবি করা হচ্ছে?গতকাল শনিবার থেকে বেশ কয়েকটি...