চার
দশকের বেশি সময় ধরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর পাশে আছেন স্বপন
মামা। তার সঙ্গে আড্ডা
দিয়ে
লিখেছেন সৈয়দ ফরহাদ
দুপুর
বা বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে
ক্লাস শেষ করে কেউ
ঘাসের ওপর বসে থাকেন,
কেউবা গেটের সামনে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত হয়ে
পড়েন। টিএসসির দেয়ালে কারও গিটারে সুর
ওঠে। এই চেনা দৃশ্যগুলোর
মাঝেই ফুটপাতের এক কোণে ধোঁয়া
ওঠে অ্যালুমিনিয়ামের কেটলি থেকে। সেখানে চায়ের কাপ হাতে কয়েকজন
শিক্ষার্থী গল্প করেন। তাদের
একজন পকেটে হাত ঢুকিয়ে অপ্রস্তুত
মুখে ব...