স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নামিয়ে এনেছে হেসুস দে মিগেলের মৃত্যু। টেনেরিফের এই স্ট্রাইকারের মৃত্যুর ঘটনায় আলোচনায় উঠে এসেছেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওনোও। ম্যাচে বলের দখল নিতে গিয়ে তার সঙ্গে সংঘর্ষেই গুরুতর আহত হয়েছিলেন দে মিগেল। শেষ পর্যন্ত মাঠেই লুটিয়ে পড়া এই ফুটবলারের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওনোও নিজেও।সোমবার বিকেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরো ঘটনায় চরম ধাক্কা খেয়েছেন এই গোলরক্ষক। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগতভাবে দে মিগেলের পরিবা...