মানুষ তখনো মহাকাশে যাওয়ার সাহস করেনি। বিজ্ঞানীদের স্বপ্নের সীমানা ছিল পৃথিবীর কক্ষপথ। সেই স্বপ্নের পথে প্রথম জীবন্ত প্রাণী হিসেবে মহাকাশে পাঠানো হলো একটি পথকুকুরকে। নাম তার লাইকা। ১৯৫৭ সালের ৩ নভেম্বর তখনকার সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-২ মহাকাশযানে চড়ে কুকুরটি যখন পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল, সারা পৃথিবীর মানুষ তখন তাকিয়ে ছিল তার দিকে। কিন্তু লাইকা জানত না, এই যাত্রাই হবে তার শেষ যাত্রা। পৃথিবীতে আর ফেরা হবে না তার। মহাকাশ জয়ের ইতিহাসে নিজের নাম লিখিয়ে সে হয়ে উঠেছিল এক নির্মম বৈজ্ঞানিক পরীক্ষার নীরব...