জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দেশের বড় সম্পদ তার জনসংখ্যা। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। একই সঙ্গে জনমিতিক লভ্যাংশের সুযোগও কাজে লাগাতে হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: এ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনএফপিএ এ আয়োজনে কারিগরি সহায়তা দেয়।স্পিকার বলে...