প্রিয়
আবু সাঈদ,
লাল সালাম নিও। আজ তোমাকে চিঠি লিখতে বসে আমার বুকের ভেতর এক তীব্র স্পন্দন অনুভব করছি। ঢাকার জিরো পয়েন্টের তপ্ত পিচঢালা রাজপথ থেকে পীরগঞ্জের বুক চিরে উঠে আসা মেঠোপথ— আমাদের দূরত্বের সীমানা তো শুধু কয়েক দশকের ধুলোবালি। আমরা দুজনেই ইতিহাসের এক সমান্তরালে দাঁড়িয়ে।
আজ ১৬ জুলাই। তোমার চলে যাওয়ার দিন। ২০২৪ সালের এই দিনে যখন তুমি দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়েছিলে, আমি দূর আকাশ থেকে নিজের পুরনো প্রতিচ্ছবি দেখছিলাম। আমার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’, আর তোমার দুই চোখ...