আন্তর্জাতিক ফ্যাশনে এখন মাখনের মতো হলুদের রাজত্ব। প্রশান্তি ও আভিজাত্যের ছেঁায়া পেতে বাটার ইয়েলোই ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দ। লিখেছেন
সায়মন
ফ্যাশন দুনিয়ায় বিষণ্নতা ছড়ানো রঙের একঘেয়ে যুগ যেন একেবারে শেষ হতে চলেছে! গত কয়েক বছরের অতিরিক্ত উজ্জ্বল বা কড়া রঙের ট্রেন্ড থেকে বেরিয়ে এসে ২০২৬ সালের ফ্যাশনে রাজত্ব করছে মাখনের মতো কোমল একটি হলুদ রঙ, যা বাটার ইয়েলো নামে পরিচিত। এই রঙকে সাময়িক ফ্যাশন ট্রেন্ড বলা যায় না। আধুনিক যুগে শত ব্যস্ততার চাপে মানুষ একটু প্রশান্তি খুঁজে বেড়ায়— বাটার ইয়েলো নি...