আধুনিক কর্মজীবনে কাজের চাপ যেন নিত্যদিনের সঙ্গী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের ব্যস্ততা, নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব শেষ করার তাড়া, একের পর এক মিটিং, অফিসের নানা জটিলতা কিংবা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, সবকিছু মিলিয়ে অনেকেই কর্মক্ষেত্রে মানসিক চাপে ভোগেন। কখনো অতিরিক্ত কাজের বোঝা, কখনো দায়িত্বের ভারসাম্যহীনতা, আবার কখনো প্রত্যাশা পূরণ করতে না পারার ভয় এই চাপের কারণ হয়ে দাঁড়ায়।যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ কর্মী নিয়মিতভাবে কর্মক্ষেত্রে মানসিক চাপের মধ্যে থাকেন। কাজের...