চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের রেলইয়ার্ডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাথর রাখার অভিযোগ উঠেছে। স্টেশন মাস্টার মামুনের অনুমতিতে সি অ্যান্ড এফ ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মদিনা ট্রেডিংয়ের পাথর সেখানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এর আগে রেলবন্দরের রেলইয়ার্ডে কোনো ব্যবসায়ী পাথর রাখতে পারেননি। তবে নতুন স্টেশন মাস্টার মামুন দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সরকারি অনুমতি ছাড়াই সেখানে পাথর রাখা হচ্ছে।তথ্য অনুসন্ধানে জানা গেছে, স...