ক্যারিয়ারে জিতেছেন ১২টি
বড় শিরোপা, যার মধ্যে আছে বায়ার্ন মিউনিখের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু
মাঠের বাইরে ও ভেতরে তার কাণ্ডকারখানা তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তবে
এই বর্ণিল ও বিতর্কিত জীবন নিয়ে কোনো অনুশোচনা নেই জার্মান ফুটবল কিংবদন্তি স্টেফান
ইফেনবার্গের। এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘আমি সবসময় স্রোতের বিপরীতে সাঁতার কেটেছি।’
১৯৬৮ সালের ২ আগস্ট হামবুর্গে
জন্ম নেওয়া স্টেফান ইফেনবার্গকে ফুটবল বিশ্বে চেনে ‘ডার টাইগার’ বা ‘বাঘ’ নামে। জার্মানির সেই শৃঙ্খলিত...