বছরের সবচেয়ে উষ্ণ দিনের ভয়াবহ দাবদাহের মধ্যেই আগুনের গ্রাসে ইংল্যান্ডের স্টুরব্রিজ। গলফ কোর্সের কাছের শুকনো ঘাসের জমি থেকে ছড়িয়ে পড়া আগুন বৃহস্পতিবার বিকেলে ওয়েস্ট মিডল্যান্ডসের এই শহরের আবাসিক এলাকায় পৌঁছে যায়। একের পর এক বাড়িতে ছড়ায় লেলিহান শিখা। ঘন ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা, আকাশ থেকে রাস্তায় ঝরতে থাকে ছাই। স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছেন।
ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিসের প্রধান সাইমন টুহিল জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের মোকাবিলা কর...