কাট নয়, শুধু স্টাইলিংয়েই প্রতিদিনের চেনা চুল ও লুক হয়ে
ওঠে নতুন। চুলের স্টাইলিং নিয়ে লিখেছেন ভাবনা রহমান
চুলে স্টাইল করতে হলে পার্লারে যেতে হবে কিংবা
সবসময় কাঁচির নিচে বসতে হবে এমন নয়। একই চুলকে একটু অন্যভাবে বাঁধা, সামান্য টুইস্ট,
একটি ক্লিপ, রিবন কিংবা স্কার্ফের ছেঁায়াতেই বদলে যেতে পারে চেনা লুক। বিশেষ করে কিশোরী
ও তরুণীদের সাজে হেয়ারস্টাইল এখন আর নিছক চুল সাজানোর বিষয় নয়, বরং পোশাকের মতোই এটি
হয়ে উঠেছে নিজেকে প্রকাশের একটি অংশ। ইউনিভার্সিটির ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফে
কিংব...