স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুগল। শ্রেণিকক্ষে এ প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে স্কুলগুলো এখনো বিতর্কের মধ্যে থাকলেও শিক্ষার্থীদের জন্য এআই সুবিধা চালু করে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রভাবশালী অবস্থানে রয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। দেশটির বিভিন্ন স্কুলে জিমেইল, ডকস ও ক্লাসরুম প্ল্যাটফর্মসহ তাদের শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করা হয়। শি...