নীলফামারীর জলঢাকায় বন্ধ রয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। এরপর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমতে শুরু করেছে শিক্ষার্থীদের উপস্থিতি। তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিতি ২০-৩০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাদের আশঙ্কা, এ কর্মসূচি চালু না হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
শিক্ষকদের ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত খাদ্য পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বেড়েছিল। অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত হতেন। তবে গত...