ময়মনসিংহের
নান্দাইলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫)
নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঘটে এ ঘটনা। এবাদুল
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয়
বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের পর বাড়ির পাশের
একটি পতিত ডোবায় মাছ ধরতে যায় এবাদুল। ওই সময় বৈদ্যুতিক মোটর দিয়ে ডোবার পানি
নিষ্কাশন করা হচ্ছিল। অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে সেখানে প...