ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিহাব সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তার বাবার নাম বশির উদ্দিন। এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী ছাত্রী সিলেটের গোয়াইনঘাটের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে য...