দেশের তরুণদের আন্তর্জাতিক শিক্ষার পথ সুগম করতে গ্রামীণফোনের ডিজিটাল ব্র্যান্ড ‘স্কিটো’ ও ‘আইডিপি এডুকেশন বাংলাদেশ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর ও আইডিপির কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব।
এই পার্টনারশিপের ফলে সব স্কিটো ব্যবহারকারী বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিশেষ কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে ফ্রি আইইএলটিএস মাস্টারক্লাস সেশন, আইডি...