মৌলবাদ, মবসন্ত্রাস, ধর্মীয়-সাংস্কৃতিক নিপীড়ন ও সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তার ১০টি দাবি জানিয়েছে সামাজিক ঐক্যজোট সৌহার্দ্যের বাংলাদেশ। দাবি আদায়ে দেশের ৬৪ জেলায় স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মশাল মিছিল এবং শহীদ মিনার থেকে ঢাকা-ময়মনসিংহ লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি।আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে সারসংক্ষেপ তুলে ধরেন মাহাথির মুহম্মদ। লিখিত বক্তব্য পাঠ করেন হাসান সুরেশ্বরী...