বৈশ্বিক উষ্ণতার কারণে যখন পরিবেশ বিপর্যয় দৃশ্যমান, তখন প্রাসঙ্গিক হয়ে উঠছে সোলার প্যানেল। লিখেছেন শুভ রহমানযমুনার বুকে জেগে ওঠা চর কাশিমপুর। সন্ধ্যা নামতেই চারপাশের আদিম অন্ধকার গ্রাস করে নেয় পুরো গ্রামটিকে। কলিমুদ্দিনের দশ বছরের মেয়ে আসমা যখন কেরোসিনের কুপি জ্বালিয়ে কাঁপা কাঁপা আলোয় বইয়ের পাতা ওল্টানোর ব্যর্থ চেষ্টা করত, তখন মেয়ের দুর্ভোগের সমাধানের চিন্তা করতেন কলিমউদ্দিন। আর একদিন ঠিক সমাধান হিসেবে এলো সৌরবিদ্যুৎ।গল্পটি কাল্পনিক। কিন্তু এ দৃশ্য শুধু বাংলাদেশের কোনো প্রত্যন্ত চরের নয়, বরং বিশ্...