তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গত সপ্তাহে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করার আশা করছেন তিনি। সংঘাতকবলিত অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন এরদোয়ান।লন্ডনভিত্তিক সংবাদপত্র আশরাক আল-আওসাতকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, তিন দেশের মধ্যে এই চুক্তি সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেই। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে একদিন মধ্যপ্রাচ্যের সব দেশকে এর আওতায় আনার প্রত্যাশা রয়েছে।গত সপ্তাহে তু...