সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) আরামকোর একটি ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি হামলার লক্ষ্যবস্তু ছিল এবং এতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটির কয়েকটি তলার কাচ ভেঙে গেছে। সামনের অংশেরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কেএএফডিতে কাচঘেরা সুউচ্চ ভবন, অভিজাত বিপণিবিতান ও সবুজ জায়গা রয়েছে। সেখানে আবাসিক ভবন এবং ব্যস্ত একটি মেট্রো স্টেশনও আছে। সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান ন...