সৌদি আরবে মাদক পাচারের মামলায় ভারতের কেরালার এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আবুতি ভেল্লিলি নামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কেরালার কান্নুরের পেরিঙ্গাদ এলাকায়। ২৭ সেপ্টেম্বর দাম্মামের কারাগার চত্বরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।২০২৩ সালে আবুতিকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার চালানো একটি জিএমসি গাড়ি থেকে ৪৩ কেজি মাদক উদ্ধার করা হয়েছিল। দেশটির সরকারি কৌঁসুলির দাবি, ওমান থেকে সড়কপথে সৌদি আরবে মাদকগুলো নেওয়া হয়েছিল। পরে বিশেষ আদালত তাকে মাদক পা...