বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে কি না সেটি স্পষ্ট করতে বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ৪ নেতার ছবিযুক্ত ম্যুরাল সরিয়ে নেওয়ার ঘটনায় তিনি বিএনপির কাছে ব্যাখ্যা দাবি করেন। শুক্রবার নিজের ভেরিফায়েড প্রোফাইলে এ সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘বিএনপি সরকারকে স্পষ্ট করে বলতে হবে, তারা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে কি না। তাদের স্পষ্ট করে বলতে হবে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মান এবং লালন করে কি না।’এর আগে হবিগঞ্জের ম...