তারকা দম্পতিদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাদের বয়স জানতে আগ্রহী ভক্তরা। সাধারণত স্বামী বয়সে বড়, স্ত্রী ছোট, এমন দম্পতিই বেশি দেখা যায়। তবে বিনোদন দুনিয়ায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা নিজেদের চেয়ে বয়সে ছোট পুরুষকে বিয়ে করেছেন। বলিউডসহ ভারতের বিনোদন অঙ্গনের এমন কয়েকজন তারকা দম্পতি নিয়ে থাকছে এই আয়োজন।প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেছেন তিনি। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১০ বছর। অর্থাৎ নিকের চেয়ে প্রিয়াঙ্কা বড় ১...