সোরিয়াসিস ত্বকের একটি প্রদাহজনিত রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সে এ রোগে আক্রান্ত হতে পারে। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী অটো-ইমিউন চর্মরোগ। এটি ছোঁয়াচে নয়। এটি নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সেই হতে পারে।সোরিয়াসিস কেন হয়?আমাদের ত্বকের কোষ সাধারণত ২৮ থেকে ৩০ দিনে নতুন করে তৈরি হয়। কিন্তু সোরিয়াসিস আক্রান্তদের ক্ষেত্রে এই কোষ মাত্র ৩-৪ দিনেই বেড়ে যায়, ফলে ত্বকের ওপর মৃত কোষ জমে লাল, উঁচু ও আঁশযুক্ত চাকা বা ‘প্লাক’ তৈরি হয়। এর প্রধান দুটি কারণ হলো:অটো-ইমিউন সমস্যা: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভু...