ভ্রমণপিপাসু মানুষের কাছে আফগানিস্তান এমন এক দেশ, যেখানে যাওয়া যেমন কঠিন, তেমনি দেশটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে ভ্রমণও বেশ আলোচিত। সেই আফগানিস্তানেই একা ঘুরে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন সোমালি-আমেরিকান ট্রাভেল ভ্লগার মারিয়ান আবদি।মারিয়ান মূলত বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার, মানুষের জীবনযাপন ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ভিডিও ও ছবি প্রকাশ করেন। ২০১৯ সাল থেকে ইনস্টাগ্রামে ভ্রমণবিষয়ক কনটেন্ট প্রকাশ শুরু করেন তিনি। পরে ইউটিউবেও তার ভ্রমণভিত্তিক ভিডিও জনপ্রিয়তা পায়। বিশেষ করে একজন কৃষ্ণাঙ...