প্রকৃতির সবুজ ক্যানভাসে যেন কেউ ছড়িয়ে দিয়েছে হলুদের চাদর। গাছের ডালে ডালে ঝুলে থাকা থোকা থোকা সোনালু ফুলে বদলে গেছে চারপাশের চেনা দৃশ্য। দীর্ঘ মঞ্জুরিতে ফুটে থাকা উজ্জ্বল হলুদ ফুলগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি কাড়ছে। প্রখর রোদ আর গরমের ক্লান্তি ভুলে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন গাছের নিচে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ উপভোগ করছেন প্রকৃতির এই ক্ষণিকের সৌন্দর্য। হলুদ ফুলের এমন অপরূপ সাজে দিনাজপুরের বিভিন্ন সড়ক ও জনপদে তৈরি হয়েছে মনোরম পরিবেশ।সোনালু ফুলের এই সৌন্দর্য শুধু চোখ জুড়ায় ন...