বহুমাত্রিক লেখক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের জীবন, কর্ম ও চিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার লেখালেখি ও গবেষণা নিয়ে আরও চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক পরিবর্তনের প্রশ্নে সৈয়দ আবুল মকসুদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৪টা ১৫মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘সৈয়দ আবুল মকসুদের সাধনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।...