তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আগামী সোমবার প্রস্তাব জমা দেবে মালিকপক্ষ। আজ শনিবার এমনটাই জানালেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।তিনি বলেন, ‘২৩ নভেম্বর পরবর্তী সভা হবে, আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক...