দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মঞ্চে ‘মাই হার্ট উইল গো অন’ গাইলেন সেলিন ডিওন। গত শনিবার প্যারিসের নানতের প্লেনিটিউড অ্যারেনায় প্রথম পূর্ণাঙ্গ কনসার্টে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন বিশ্বখ্যাত এই কানাডিয়ান সংগীতশিল্পী।
২০২২ সালে সেলিন যখন জানান, তিনি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের বিরল ও নিরাময়-অযোগ্য স্নায়বিক রোগে আক্রান্ত, তখন তার পক্ষে আর কখনো মঞ্চে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রোগটির কারণে তার শরীরে এত তীব্র পেশির খিঁচুনি হতো, যার প্রভাবে ভেঙে গিয়েছ...