অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর চিপের বৈশ্বিক উৎপাদনে ঘাটতি অস্থিরতা
সৃষ্টি করছে ইলেকট্রনিকস বাজারে। যার প্রভাবে এক মাসের ব্যবধানে হু-হু করে বাড়ছে স্মার্টফোনের
দাম। লিখেছেন আখলাকুজ্জামান অনিক
ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে এক সপ্তাহ আগেই ২৫ হাজার টাকার একটি
বাজেট ফোন পছন্দ করে রেখেছিলেন বড় বোন। উদ্দেশ্য, দৈনন্দিন কাজের সুবিধার জন্য সেকেন্ডারি
ফোন হিসেবে এটি ব্যবহার করবেন। সম্প্রতি বাজারে গিয়ে তার চক্ষু চড়কগাছ! যে ফোনটি মাত্র
এক সপ্তাহ আগেই ২৫ হাজার টাকায় কেনার কথা চূড়ান্ত ছিল, দোকানি সেটির দাম...