নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে চালু হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। যার মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধী ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটি (অ্যাপস) উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।অনুষ্ঠানে সেভ রংপুরের প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা...