ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নাজিলি জানান, একাধিক এলাকায়
বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হুতিদের
সাম্প্রতিক হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক
বাহিনী। হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সৌদি
আরব-সমর্থিত জোটের মধ্যে উত্তেজনা নতুন করে দেশটির গৃহযুদ্ধ উসকে দিতে পার...