ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফেনী জেলার পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন...