বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা সংস্থার সঠিক সংখ্যা কত? তার উত্তর মেলা ভার। এমনকি বছরে ঠিক কত টাকার বই বিক্রি হয়, তারও সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। যেটুকু তথ্য পাওয়া যায়, তা শুধু একুশে বইমেলাকেন্দ্রিক; যেমন সর্বশেষ বইমেলায় বিক্রি হয়েছে মাত্র ১৭ কোটি টাকার বই। বিগত কয়েক বছরের বইমেলার পরিসংখ্যান সাক্ষ্য দেয়, সৃজনশীল বই বিক্রির পরিমাণ ক্রমান্বয়ে কমছে। তবে মেলাকেন্দ্রিক এই বিক্রির তথ্যের সত্যতা নিয়েও খোদ প্রকাশকদের মনে রয়েছে নানা সংশয়। কভিড মহামারীর আগে একুশে বইমেলায় শতকোটি টাকার বই বিক্র...