রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘অ্যানিমেল ফার্ম’। ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। নাটকটির নির্দেশনা দিয়েছেন গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। তিনি বললেন, “এটি শুধু একটি পশুখামারের গল্প নয়; ‘অ্যানি...