সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি। আলোকিত হয়ে ওঠে পুরো মহল্লা। কিন্তু সেই আলোর মাঝেই অন্ধকারে ডুবে থাকে টিনের ছোট একটি ঘর। ইলিয়াস হাওলাদার সাত বছর আগে ঘরটি তুলে বসবাস করলেও এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো।পরিবারটির সদস্য পাঁচজন। ইলিয়াস পেশায় রিকশাচালক। তার স্ত্রী সানিয়া বেগম, ছয় বছর বয়সী ছেলে আব্দুল্লাহ, সাত মাসের শিশু হযরত বেলাল এবং বাকপ্রতিবন্ধী মা খাদিজা বেগমকে নিয়ে তার সংসার।পরিবারের সদস্যদের ভ...