গণতন্ত্রের জন্মভূমি বলে পরিচিত এথেন্সেই
খ্রিস্টপূর্ব ৪০৪ সালে ‘ত্রিশ স্বৈরাচারের’
(Thirty Tyrants) আবির্ভাব হয়। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই ৩০ জন স্বৈরতান্ত্রিক নেতা লালিত হয়েছিলেন তৎকালীন এথেন্সীয় গণতন্ত্রেরই গর্ভে। পেরিক্লিস (৪৯৫-৪২৯ খ্রিস্টপূর্ব) এথেন্সের গণতন্ত্রকে তার অসাধারণ নেতৃত্বের যোগ্যতা দ্বারা চমৎকারভাবে বিকশিত করেছিলেন। কিন্তু তার জীবদ্দশাতেই গ্রিসে যে গণতন্ত্র চর্চা হতো, তার মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য ছিল, যা খোদ গণতন্ত্রকে ধ্বংস করেই স্বৈরাচারের সূচনা করতে সহায়তা কর...