ইউক্রেন যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়ে ইউরোপের অন্য
অংশে ছড়িয়ে পড়তে পারে— এমন আশঙ্কায় প্রস্তুতি জোরদার করছে ইউরোপের বিভিন্ন দেশ।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সাম্প্রতিক সামরিক মহড়া, ইউরোপের গুরুত্বপূর্ণ
অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য নাশকতা এবং সীমিত পরিসরের সামরিক অভিযানের আশঙ্কা এই
উদ্বেগ আরও বাড়িয়েছে।
সিএনএনের আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষক ব্রেট এইচ
ম্যাকগার্কের বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন রাজধানীতে প্রায় একই সময়ে
নেওয়া একাধিক পদক্ষেপ থেকে বোঝা যায়, ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে বৃ...