ডায়েট হোক কিংবা অসুস্থতা, স্যুপের জুড়ি মেলা ভার। ঘরে বসে নানা
স্বাদের স্যুপ তৈরির রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর
লাইম ভেজিটেবল ডাম্পলিং স্যুপ
উপকরণ (ডাম্পলিং): ওয়ানটাইম র্যাপার ১২-১৫টি, গাজর কুচি সিকি কাপ,
বাঁধাকপি কুচি সিকি কাপ, পেঁয়াজপাতা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি
আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।
উপকরণ (স্যুপ): ভেজিটেবল স্টক ৪ কাপ, গাজর কুচি ২ টেবিল চামচ, মাশরুম
স্লাইস ২ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি ২ টেবিল...