ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমী একটি খাসি স্থানীয়দের নজর কেড়েছে। প্রায় ৬৫ কেজি ওজনের খাসিটির নাম ‘সুলতান’। মজার বিষয় হলো, খাসিটির মালিকের নামও সুলতান। এ কারণে এলাকায় এটি এখন ‘সুলতানের সুলতান’ নামেই পরিচিত।
খাসিটির মালিক সুলতান জানান, ছোটবেলা থেকেই তিনি খাসিটিকে সন্তানের মতো যত...