কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারী গ্রাহকরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি বছরের গত ১ অক্টোবর থেকে সুবিধাটি কার্যকর হয়েছে।
এ সুবিধার বিশেষত্ব হলো, গ্রাহক দেশের যে ওয়ালটন প্লাজা থেকেই পণ্য কিনুন না কেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নগদ অর্থ উত্ত...