যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে এবার বরফশীতল
ফ্রিজেও। ফ্রিজের শীতলতায় লেগেছে সাইবার আগুন। যেখানে খাবার জমে থাকার কথা, সেখানে
হঠাৎ বেড়ে যাচ্ছে তাপমাত্রা। গলছে বরফ, নষ্ট হচ্ছে খাবার। অথচ নেই কোনো সৈন্য, নেই
গোলার শব্দ। অদৃশ্য শত্রুর আঘাতে বিপর্যস্ত হচ্ছে ইউরোপের একের পর এক বিপণিবিতান। গত
১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের প্রায় ৭০০টি সুপার মার্কেটের হিমায়ন ব্যবস্থায় চালানো হয়
সাইবার হামলা। পরে ইউরোপের আরও কয়েকটি দেশে দেখা দেয় একই ধরনের বিপর্যয়। অক্টোবরের
হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণ...