গত বুধবারের ভয়াবহ হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত নেপালে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়েছেন কমপক্ষে ১০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। তাদের উদ্ধারে এর মধ্যে দুটি সেনা হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘যারা আটকে রয়েছেন, তাদের খুঁজে বের করে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। ত্রিশূলি ৩ প্রকল্পের সুড়ঙ্গে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন। আমরা এরই মধ্যে দুটি হেলিকপ...