নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা গেয়েছেন নতুন আধুনিক গান ‘সাদা শেফালী’। এর মিউজিক ভিডিও নির্মাণে যুক্ত হয়েছেন তার পরিবারের সদস্যরাও। নৃত্যশিল্পী মুনমুন আহমেদ নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন। সুজিত-মুনমুন দম্পতির কন্যা অপরাজিতা মোস্তফা করেছেন সম্পাদনা ও কালার গ্রেডিং।
গানটি তৈরির পেছনে রয়েছে এক ভক্তের ভালো লাগা, অনুরোধ আর গায়ক-সুরকারের আন্তরিকতা। প্রায় এক বছর আগে পটুয়াখালীর জাহিদুল ইসলাম নামের এক ভক্ত গানটি লিখে সুজিত মোস্তফার কাছে পাঠান। গানের কথা পছন্দ হওয়ায় এতে সুর করেন তিনি। পরে জাহিদু...